ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত
গত শুক্রবার আঞ্চলিক এ ট্রেনটি নরম্যান্ডির রুয়ো থেকে ১৮৬ জন যাত্রী নিয়ে কেনের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় ফ্রান্সের উত্তরপশ্চিমাঞ্চলের সিন নদীর তীরবর্তী ক্লেয়ন এলাকায় এটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনে রেলের একটি পাত পাওয়া যায় বলে পুলিশের এক মুখপাত্র জানায়। ফলে, এটি নাশকতার সঙ্গে সম্পর্কিত থাকতে পারে, পুলিশ এটি সন্দেহ করছে বলে জানানো হয়। তবে, এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ উদঘাটিত হবে বলেও জানানো হয়।